আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আফগানিস্তানে কারাগারে হামলা, নিহত ২৪

আফগানিস্তানে কারাগারে হামলা, নিহত ২৪

পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের একটি কারাগারে ইসলামিক স্টেটের যোদ্ধাদের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনী বন্দুকযুদ্ধে অন্তত ২৪ জন নিহত হয়েছে। সোমবার রাতভর এই বন্দুকযুদ্ধ চলাকালে বিপুল সংখ্যক কয়েদি কারাগার থেকে পালিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার বিকেলে কারাগারের প্রবেশ মুখে গাড়ি বোমার বিস্ফোরণের মধ্য দিয়ে হামলার সূত্রপাত। এর পরপরই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শুরু করে আইএস।

নানগরহার প্রদেশের আইনপ্রণেতা সোহরাব কাদেরি জানান, কারাগারে হামলার সঙ্গে ৩০ সন্ত্রাসী জড়িত ছিল। পালানোর সময় প্রায় দুই হাজার বন্দিকে আটক করা হয়েছে।

সরকারের মুখপাত্র আতাউল্লাহ খাগানি জানান, বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া ২১ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং ৪৩ জন আহত হয়েছে।

তিনি জানান, পালিয়ে যাওয়া বন্দিদের আটক করতে অতিরিক্ত পুলিশ মাঠে নামে এবং সোমবার দুপুরের মধ্যে প্রায় এক হাজার বন্দিকে আটক করা হয়। এখনও কতজন পলাতক আছে সে বিষয়ে কিছু জানাননি খাগানি।

 সোহরাব কাদেরি বলেন, ‘পুরো জালালাবাদ শহরে কারফিউ জারি করা হয়েছে, দোকানপাট সব বন্ধ। জালালাবাদ এখন পুরোপুরি ফাঁকা।

এক বিবৃতিতে ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত