আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

অবশেষে গ্রেফতার হলেন রিয়া চক্রবর্তী

অবশেষে গ্রেফতার হলেন রিয়া চক্রবর্তী

ছবি: এলএবাংলাটাইমস

নায়ক সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা

অনেক নাটকীয়তার পর গ্রেফতার করা হলো প্রয়াত বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। টানা তৃতীয় দিন জিজ্ঞাসাবাদের পর মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। 

বলিউডের তরুণ ও সম্ভাবনাময় নায়ক সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলার মূল আসামী রিয়া চক্রবর্তী। সুশান্তর বাবা ছেলের মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তীকে দায়ী করে মামলা করার পর তদন্ত শুরু হয়। 

মূলত মাদক মামলায় ফেঁসে গেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিযোগ উঠেছে, রিয়া ও তার ভাই সৌভিক সুশান্তকে মাদক দিয়েছিলেন। ইতোমধ্যে রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের ম্যানেজার মিরান্ডা ও স্টাফ দীপেশকে গ্রেফতার করা হয়েছে। এরপর গত তিনদিন পরপর জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। 

রিয়া চক্রবর্তী গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবন করতেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাছাড়া মাদকের সাথে সম্পৃক্ত প্রায় ২৫ জন বলিউড তারকার নামও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রিয়া এবং সৌভিক। কয়েকদিনের মধ্যে বলিউডের এই তারকাদের তলব করবে এনসিবি। 

রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানসিন্দে বলেন, রিয়ার সাথে পরিচয় হওয়ার অনেক আগে থেকেই সুশান্ত মাদকাসক্ত ছিলেন। ২০১৬- ২০১৭ সালে কেদারনাথ সিনেমার শ্যুটিং এ নিয়মিত গাঁজা খেতেন সুশান্ত। রিয়া তার জীবনে আসার পর সুশান্ত মাদকাসক্ত হয়েছিলেন, এমন নয়। চিকিৎসকদের বারণ সত্ত্বেও সুশান্ত মাদক গ্রহণ করতেন।

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত