আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আবারও লাদাখে রড নিয়ে ভারতীয় সেনাদের সম্মুখে চীন

আবারও লাদাখে রড নিয়ে ভারতীয় সেনাদের সম্মুখে চীন


লাদাখের প্যাংগং হৃদের দক্ষিণ তীরে মুখপারি এলাকার রাজাংলায় সোমবার ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে হাতে রড, বর্শা ও লাঠি নিয়ে এগুনোর চেষ্টা করেছিল চীনা সেনারা।

মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, গালওয়ানে ১৫ জুন চীনা বাহিনী যে ঘটনা ঘটিয়েছে, ঠিক তেমন প্রস্তুতি নিয়েছে তারা। ছবিতে দেখা যাচ্ছে, প্রত্যেক সেনার হাতে লোহার রড ও সঙ্গে অটোমেটিক মেশিনগান। বলা হচ্ছে, প্রথমবারের মতো চীনের এমন ছবি প্রমাণ হিসেবে পাওয়া গেছে।

ভারতের দাবি, সোমবার সন্ধ্যায় চীনের পিপলস লিবারেশন আর্মির ৫০ থেকে ৬০ জন সদস্য লাদাখের ব্যাংহং হুনানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়া দখলের চেষ্টা করে। এ সময় ফাঁকা গুলি চালায় চীনের বাহিনী। এর জবাবে সতর্কতামূলক গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও।
সময়মতো দু’পক্ষেরই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চীন অবশ্য দাবি করেছে, ভারতীয় সেনারা একতরফাভাবে এলএসি অতিক্রম করে ও গুলি ছোড়ে।

চীনা বাহিনী কয়েকবার উত্তেজিত করে তোলে। পাশাপাশি ১৪ হাজার ফুট পাহাড়ের চূড়া দখলের চেষ্টা করে। ভারতীয় সূত্র জানিয়েছে, হামলার সময় চীনা সেনাদের হাতে রড, বর্শা, লাঠি ও ধারালো অস্ত্র ছিল।

এ ব্যাপারে চীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

১৫ জুন লাদাখের গালওয়ানে চীন-ভারতের সেনাবাহিনীর সংঘর্ষ হয়। এতে ২০ ভারতীয় জোয়ান নিহত হন। তবে চীনের পক্ষ থেকে কোনো হতাহতের খবর প্রকাশ করা হয়নি। ভারতীয় সূত্র বলছে, চীনা বাহিনী তেমন অস্ত্র নিয়েই ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করেছে।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত