আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

চীনের করোনা যুদ্ধাদের জাতীয় পদকে সম্মাননা

চীনের করোনা যুদ্ধাদের জাতীয় পদকে সম্মাননা

এখনো প্রতিদিন বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েই চলছে। কিন্তু উৎপত্তিস্থল চীনে এ ভাইরাসের অবস্থা অনেকটা স্বাভাবিক।

এবার তাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার দাবি করে কোভিড-১৯ যোদ্ধাদের পদক দিয়ে সম্মাননা জানিয়েছেন। মঙ্গলবার বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’এ আয়োজন করা হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান। খবর রয়টার্স।

সেখানে কোভিড-১৯ মোকাবেলায় কৃতিত্বের দাবিদার চার চিকিৎসা ও ওষুধ বিশেষজ্ঞ এবং টিকা গবেষককে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা মেডেল অব দ্য রিপাবলিকে ভূষিত করা হয়। একইসঙ্গে এই চারজনকে সম্মানজনক ‘পিপলস হিরো’পদবীও দেওয়া হয়। অনুষ্ঠানের বক্তব্যে প্রেসিডেন্ট শি জিনপিং করোনাভাইরাসের পরীক্ষায় চীনের সসম্মানে উত্তীর্ণ হতে পারার প্রশংসা করেন এবং বলেন, করোনাভাইরাস নিয়ে চীন খোলামেলা ছিল, সেইসঙ্গে স্বচ্ছতাও বজায় রেখেছে।

শি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনীতিগুলির মধ্যে চীনই প্রথম অতিমহামারীর প্রভাব কাটিয়ে উঠেছে। অর্থনীতি বিকশিত হচ্ছে। তা থেকে বোঝা যায়, চীন কী পরিমাণ শক্তির অধিকারী।

উল্লেখ্য, গতবছর ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। সেখান থেকেই পরে বিশ্বব্যাপী এই রোগ ছড়িয়ে পড়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত