আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুক্তরাষ্ট্র থেকে এলো মোদির নতুন বিমান, ঠেকাবে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্র থেকে এলো মোদির নতুন বিমান, ঠেকাবে ক্ষেপণাস্ত্র হামলা

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং তৈরি করেছে বিশেষ বিমান। এতে নিরাপত্তার জন্য থাকছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

টেক্সাসের ওর্থ বিমানবন্দর থেকে ১৫ ঘণ্টা পাড়ি দিয়ে বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩৩০ ইআর বিমানটি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগস্টের শেষ দিকে বিমানটি আসার কথা থাকলে কিছু সমস্যার কারণে প্রায় পাঁচ সপ্তাহ পর বিমানটি ভারতে এসে পৌঁছায়। এটি এয়ার ইন্ডিয়া ওয়ানে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির ব্যবহারের জন্য দুটি অত্যাধুনিক বিমান ব্যবহার করার পরিকল্পনা করেছে কেন্দ্র। বিশেষ বিমানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের নিজস্ব 'মিসাইল ডিফেন্স সিস্টেম' আছে। যা 'লার্জ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার্স' (এলএআইআরসিএম) নামেও পরিচিত। বিমানে রয়েছে সেল্ফ প্রোটেকশন স্যুট (এসপিএস)। নিরাপত্তা ব্যবস্থার বিচারে মার্কিন প্রেসিডেন্টের বিমানের সমপর্যায়ের মোদির এ বিমান।

একইসঙ্গে বিমানে বড়সড় অফিস থাকছে। বৈঠকের জন্য ঘর, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেমের পাশাপাশি স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা সামলানোর জন্য আছে একটি আলাদা অংশ।

বিমানটি কোথাও না দাঁড়িয়েই ভারত থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যেতে পারবে। বিশেষভাবে তৈরি দুটি বিমানের গায়ে ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। একইসঙ্গে থাকবে অশোক স্তম্ভও।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত