আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইউরোপ যাওয়ার আশায় বসনিয়ার জঙ্গলে একদল বাংলাদেশি

ইউরোপ যাওয়ার আশায় বসনিয়ার জঙ্গলে একদল বাংলাদেশি

উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত অসংখ্য অভিবাসী ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেন। সম্প্রতি ক্রোয়েশিয়া সীমান্তে ভেলিকা ক্লাদুসা শহর সংলগ্ন জঙ্গলে এমনই একদল বাংলাদেশি অভিবাসীর সন্ধান দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জঙ্গলে আটকে পড়া এই দলের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান, মরক্কো, আলজেরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

জানা গেছে, এই অভিবাসীদের মধ্যে কয়েকজন ইতালিতে প্রবেশের চেষ্টা করছিলেন।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বসনিয়ার বিহাক ও ভেলিকা ক্লাদুসা শহরের আশ্রয়কেন্দ্র থেকে বিতাড়িত প্রায় ৫০০ তরুণ এই জঙ্গলে একটি পরিত্যাক্ত কারখানা ভবনে আশ্রয় নিয়েছেন। এই অভিবাসীরা জঙ্গলের মধ্যে বেশ মানবেতর জীবনযাপন করছেন। তারা শীতে কষ্ট পাচ্ছেন। তাদের মাথার ওপর কোনো ছাদ নেই। পরিত্যক্ত ভবনে থাকতেন। আর ইউরোপের কোনো দেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন।

বাংলাদেশি তরুণ মোহাম্মদ আবুল রয়টার্সকে বলেন, ‘এখানে পরিস্থিতি খুবই মানবেতর। ঘর নেই, পানি নেই, বাথরুম নেই। নেই কোনো চিকিৎসা সেবা।’

এর আগে অভিবাসীদের স্বাগত জানালেনও এখন তাদের বোঝা মনে করছে বসনিয়া। দেশটির কর্তৃপক্ষ অভিবাসন প্রত্যাসীদের এই দলটিকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। পাশাপাশি তারা শহরের বেশ কয়েকটি অভিবাসী আশ্রয়কেন্দ্র বন্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

অন্যদিকে, ইইউ অভিবাসন সংক্রান্ত নীতিমালা কঠোর করার আগে বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করছেন অভিবাসীরা।

রয়টার্স জানিয়েছে, বসনিয়ার জঙ্গলে যারা অবস্থান করছেন তাদের পরবর্তী গন্তব্য ক্রোয়েশিয়া।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত