আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ভারতে দেয়ালধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারতে দেয়ালধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারতের হায়দরাবাদে প্রবল বৃষ্টির মধ্যে দেয়ালধসে একটি শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাতে শহরটির বান্ধলাগুডা এলাকার মোহাম্মদিয়া হিলসে এ ঘটনা ঘটে।

এবিপি নিউজের খবরে বলা হয়েছে, শহরের কয়েকটি অংশে দ্বিতীয় দিনের মতো ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত আছে। এতে শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে। সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভারতীয় লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বুধবার এক টুইটে বলেছেন, গত দুদিন ধরে এখানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। মোহাম্মদিয়া হিলসে একটি সীমানা দেয়াল ধসে ৯ জনের মৃত্যু ও দুজন আহত হয়েছেন।

ধসে পড়া দেয়ালটি ১০টি বাড়ির ওপর পড়লে মর্মান্তিক ওই ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহগুলো ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে ছিল।

সোমবার রাত থেকে তেলেঙ্গানা রাজ্যে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে।

এতে রাজ্যের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানার অন্তত ১৪ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত