আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনার টিকায় ব্রাজিলে একজনের মৃত্যু

করোনার টিকায় ব্রাজিলে একজনের মৃত্যু

অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের টিকার ট্রায়ালে ব্রাজিলে একজন স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। তারপরও লাতিন আমেরিকার দেশটিতে বন্ধ করা হয়নি করোনাভাইরাসের টিকার ট্রায়াল। স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধায়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ট্রায়াল চলবে। খবর আল জাজিরার।

ব্রাজিলের সাও পাওলোর ফেডারেল বিশ্ববিদ্যালয় করোনার টিকার তৃতীয়ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের সমন্বয়ক হিসেবে কাজ করছে। তারা বুধবার জানিয়েছে মারা যাওয়া স্বেচ্ছাসেবক একজন ব্রাজিলের নাগরিক। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি রিও ডি জেনেরোতে থাকতেন এবং করোনার জটিলতায় তিনি মারা গেছেন।

তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ এটা এখনো নিশ্চিত হতে পারেনি যে ওই স্বেচ্ছাসেবককে কি করোনার টিকা দেওয়া হয়েছিল নাকি প্লাসবো দেওয়া হয়েছিল। তবে ধারনা করা হচ্ছে তাকে করোনার টিকা দেওয়া হয়েছিল। কিন্তু করোনার জটিলতায় তার মৃত্যু হয়েছে। সে কারণে ব্রাজিল ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় টিকার ট্রায়াল চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলে যেটা ঘটেছে সেটার যথাযথ মূল্যায়ন শেষে এটা নিশ্চিত যে ক্লিনিক্যাল ট্রায়ালের নিরাপত্তার কোনো সমস্যা নেই। এটাতে কোনো ঝুঁকিও নেই। সে কারণে ব্রাজিলের স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা টিকার ট্রায়াল চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে।

ব্রাজিলের ফেডারেল সরকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা কেনার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, ব্রাজিল চীন থেকেও চিকা কেনার প্রস্তুতি নিচ্ছে।

মহামারি করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া দুটি দেশের মধ্যে একটি ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১ লাখ ৫৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৫২ লক্ষাধিক মানুষ।

শেয়ার করুন

পাঠকের মতামত