আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ক্যামেরুনে স্কুলে বন্দুকধারীর হামলায় ৬ শিশু নিহত

ক্যামেরুনে স্কুলে বন্দুকধারীর হামলায় ৬ শিশু নিহত

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের একটি বিদ্যালয়ে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এই ঘটনায় অন্তত ছয় শিশু নিহত এবং আট জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা কুমবা শহরে এই শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের

খবরে বলা হয়েছে, মোটরসাইকেলে করে বিদ্যালয়ে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। সেসময় বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ার কারণে কয়েকজন শিশু আহত হয়।

ওই এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলে আসছে। বিভিন্ন বিদ্রোহী দল সেখানে সক্রিয়। তবে বিদ্যালয়ে কারা হামলা চালিয়েছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। শহরের এক উপনেতা জানিয়েছেন, ‘হামলাকারীরা শিশুদের শ্রেণিকক্ষে পেয়ে গুলি করা শুরু করে।’

ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ইসাবেল ডিওনের ১২ বছর বয়সী মেয়ে। তিনি হামলার পর দ্রুত ছুটে আসেন। সেখানে তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার মেয়ে পুরো অসহায় অবস্থায় পড়ে ছিল। সে চিৎকার করে বলছিল, মা আমাকে সাহায্য কর। আমি তাকে বলেছিলাম, এখন শুধু তোমার সৃষ্টিকর্তাই তোমাকে রক্ষা করতে পারে।’ পরবর্তীতে ইসাবেলের মেয়েকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

সেখানে অবস্থিত জাতিসংঘের একটি সংস্থার দাবি হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। তবে স্থানীয় শিক্ষা কর্মকর্তা আহিম আবানাও ওবাসি ছয় শিশুর নিহতের কথা নিশ্চিত করেন। নিহতদের সবার বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।

শেয়ার করুন

পাঠকের মতামত