আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

রাজধানীতে সন্ত্রাসী হামলা, অস্ট্রিয়ায় বন্ধ হচ্ছে মসজিদ


এবার অস্ট্রিয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে মসজিদ। শুক্রবার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহের শুরুতে দেশটির রাজধানী ভিয়েনায় ভয়াবহ হামলার জেরে জাতীয় নিরাপত্তার হুমকিস্বরূপ একটি মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আরো মসজিদ বন্ধের ঘোষণা আসতে পারে। শুক্রবার অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার এবং ইন্টিগ্রেশন মন্ত্রী সুসান রবাবের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য শিগগিরই দেওয়া হবে।

অস্ট্রিয়ার আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ইসলামিক ধর্মীয় সম্প্রদায়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর আমরা একটি মসজিদ বন্ধ করে দিচ্ছি।

ঐ বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ধর্মীয় মতবাদ এবং এর গঠনতন্ত্র' এর নিয়ম ভাঙায় মসজিদটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

গত সোমবার ভিয়েনায় হামলায় চার জনকে হত্যা করে হামলাকারীরা। যা গত কয়েক দশকে দেশটিতে অত্যতম। এই হত্যাকাণ্ডের জন্য যাকে মূলত দায়ী করা হচ্ছে, সেই ২০-বছর বয়সী একজন জিহাদী। ইতোমধ্যে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

আগামীতে সম্ভাব্য যে কোনো হামলা ঠেকাতে অস্ট্রিয়ার রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অস্ট্রিয়ান পুলিশ সম্ভাব্য যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে অভিযান চালাচ্ছে।

এর আগে ফ্রান্সে এক হামলার দায়ে মসজিদ বন্ধ করে দেওয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত