আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি বহাল রাখতে চাইছে তালেবান

মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি বহাল রাখতে চাইছে তালেবান


আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগান বিষয়ক যে শান্তি চুক্তি হয়েছে তা বহাল রাখার জন্য সদ্য শেষ হাওয়া মার্কিন নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।

তালেবান সংগঠনটি মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে জানায়, শান্তি চুক্তি মেনে চলা অত্যন্ত যৌক্তিক এবং আফগান সহিংসতার অবসানের জন্য এটি খুবই কার্যকরী পদক্ষেপ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তালেবানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছায় আমেরিকা। কাতারের রাজধানী দোহায় কয়েক দফা আলোচনার পর ২৯ ফেব্রুয়ারি চুক্তিটি সই হয়।

আফগানিস্তানে মার্কিন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি ছিল ট্রাম্পের পক্ষ থেকে অত্যন্ত বড় একটি নির্বাচনী প্রচারণা। গত মাসে তিনি এক টুইটার পোস্টে বলেছেন, আগামী মাসের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফেরত আনা হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ২০২১ মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকার সমস্ত সেনা ফেরত আনা হবে। তার এ বক্তব্য নাকচ করে ট্রাম্প আরো আগেই সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি কথা জানান।


শেয়ার করুন

পাঠকের মতামত