আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সবার আগে ভারতের টিকা পাবে ব্রাজিল!

সবার আগে ভারতের টিকা পাবে ব্রাজিল!

ভারতে উৎপাদিত করোনার টিকা সবার আগে পেতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এরই মধ্যে বিশেষ একটি বিমান ব্রাজিল থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছে। বিমানটি ২০ লাখ টিকা নিয়ে চলতি সপ্তাহেই ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে পৌঁছানোর কথা।

আজ শনিবার থেকে করোনার টিকা প্রয়োগ শুরু হচ্ছে ভারতে। মূলত এই কার্যক্রম শুরু হওয়ার পরই ব্রাজিলকে টিকার চালানটি দেবে ভারত। এদিকে কভিড-১৯-এ আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৩৫ লাখের বেশি।

ভারতে অক্সফোর্ডের টিকা উত্পাদন করছে ‘সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া’ (এসআইআই)। মূলত তাদের উত্পাদিত টিকাই ব্রাজিলকে দেওয়া হচ্ছে। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এদুয়ার্দো পাজুয়েলোর উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘এয়ারবাস এ৩৩০নিও’ বিমানটি গতকাল শুক্রবার মুম্বাইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা। ১৫ ঘণ্টার ফ্লাইট শেষে বিমানটি মুম্বাইয়ে পৌঁছবে আজ শনিবার। বিমানটি টিকা নিয়ে কবে ফিরবে, তা নিশ্চিত করেনি মন্ত্রণালয়। প্রথমে বলা হয়েছিল, শনিবারের (আজ) মধ্যেই বিমানটি টিকা নিয়ে ফিরবে। কিন্তু গত বৃহস্পতিবার মন্ত্রণালয় জানায়, বিমানটি কবে ফিরবে, সেই দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

ব্রাজিলে টিকা রপ্তানির ব্যাপারে সেরামের বক্তব্য জানতে বার্তা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ। তবে প্রতিষ্ঠানটি কোনো সাড়া দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রও এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’কে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ‘অন্যান্য দেশে টিকা পাঠানোর বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

‘দ্য প্রিন্ট’ জানায়, টিকা পেতে নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। এরপর চলতি মাসের শুরুতে মোদি সরকারের সঙ্গে ব্রাজিলের একটি চুক্তি চূড়ান্ত হয়। ওই চুক্তির অধীনেই ‘বিশেষ মূল্যে’ টিকা পেতে যাচ্ছে ব্রাজিল। একাধিক সূত্রের বরাত দিয়ে ‘দ্য প্রিন্ট’ আরো জানায়, ভারতে টিকা কার্যক্রম শুরু হওয়ার পরই ব্রাজিলের বিমানটি টিকা নিয়ে রওনা হবে। কারণ মোদি সরকার ভারতের আগে অন্য দেশকে প্রাধান্য দেবে না। এ বিষয়ে সেরামের বক্তব্য জানতে বার্তা পাঠিয়েছিল ‘দ্য প্রিন্ট’ও। কিন্তু তারাও কোনো সাড়া পায়নি।

ভারত সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘উত্পাদিত সব টিকা সংরক্ষণ করা সম্ভব নয়। ফলে বাড়তি টিকা অন্য দেশে রপ্তানি করলে ভারতের টিকাদান কর্মসূচি ব্যাহত হবে না।’

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আজুল ব্রাজিলিয়ান এয়ারলাইনসের বিশেষ বিমানটিতে টিকা সংরক্ষণের সব ধরনের ব্যবস্থা রয়েছে। এই টিকা রপ্তানির জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করতে দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন বলেও জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত