আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

বাইডেনের প্রথম বৈঠক ট্রুডোর সঙ্গে

বাইডেনের প্রথম বৈঠক ট্রুডোর সঙ্গে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কোনো বিদেশি নেতার সঙ্গে বৈঠক করলেন বাইডেন। গতকাল মঙ্গলবার দুই নেতা অনলাইনে এক ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা যায়, জলবায়ু পরিবর্তন এবং চীনকে কেন্দ্র করে পারস্পরিক নীতিতে অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেছেন দুই নেতা। এছাড়া চীনে বন্দি থাকা দুই কানাডীয় নাগরিকের মুক্তির বিষয়েও আলোচনা করেছেন তারা।

বৈঠকে, জলবায়ু পরিবর্তনের বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই দুই রাষ্ট্র নেতা। ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমনের মাত্রা শূণ্যতে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণে পরিকল্পনা গ্রহণ করবে দুই দেশ বলে জানা গেছে।

দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে কানাডাতেই যাওয়ার ইচ্ছা ছিল প্রেসিডেন্ট বাইডেনের। কিন্তু করোনা ভাইরাসের মহামারির কারণে তা আটকে গেছে। সে কারণে যার যার কার্যালয়ে বসে অনলাইনেই নিজেদের মধ্যে বৈঠক সেরেছেন তারা।

বৈঠকে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে চীনে আটক দুই কানাডীয়র মুক্তির বিষয়ে। ওই দু'জনকে ২০১৮ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল। কানাডার অভিযোগ, হুয়াওয়ের নির্বাহী কর্মকর্তা মেং ওয়ানঝৌকে আটকের প্রতিশোধ হিসেবেই ওই দুই কানাডীয়কে আটক করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত