আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

রক্তাক্ত মিয়ানমার, নিহত বেড়ে ১৮

রক্তাক্ত মিয়ানমার,  নিহত বেড়ে ১৮

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী মিছিলে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে আঠার জনে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে সবচেয়ে রক্তাক্ত দিন ছিল রবিবার। এদিন পুলিশের গুলিতে মিয়ানমারে বেশ কয়েকজন আহতও হয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সাং সুচি এবং তার দলের বেশ কয়েকজনকে গ্রেফতার করে দেশটির সেনাবাহিনী। পরে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। এর প্রতিবাদে মিয়ানমারে শুরু হয় অভ্যুত্থানবিরোধী মিছিল।

মিয়ানমারের ক্যাথলিক কার্ডিনাল চার্লস মাং বো একটি টুইট বার্তায় বলেন, মিয়ানমার একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয় যে, রবিবার সকাল থেকেই পুলিশ সদস্যরা মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ফাঁকা গুলি ছোড়ে । এছাড়া আন্দোলনকারীদের দমাতে স্টান গ্রেনেড, টিয়ার গ্যাসও ব্যবহার করা হয়।

মিয়ানমারের রাজনীতিবিদ কিউ মিন এইচটিকে জানান, দেশটির দক্ষিণে অবস্থিত দাউই শহরে পুলিশের গুলিতে তিন জন নিহত হয়েছেন । এছাড়া আহত হয়েছেন বেশ কয়েছেন।

এছাড়া মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার নাও-এর প্রতিবেদনে বলা হয়, মান্ডলে শহরেও পুলিশের গুলিতে দুই আন্দোলনকারী নিহত হয়েছে। এ নিয়ে জানতে চাইলে মিয়ানমার পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত