আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

কাল পাকিস্তানে আস্থা ভোট, হারলে ইমরানের পদত্যাগ

কাল পাকিস্তানে আস্থা ভোট, হারলে ইমরানের পদত্যাগ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ভোটে হারলে বিরোধী দলের চেয়ারে বসতে প্রস্তুত তিনি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে।

আগামীকাল শনিবার পাকিস্তানের সংসদে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। এ ভোটে হারলে পদত্যাগ করতেই হবে ইমরান খানকে। তিনি এজন্য প্রস্তুত আছেন এমন কথাই আভাসে ইঙ্গিতে বোঝালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বুধবার সিনেট নির্বাচনে পাকিস্তানের অর্থমন্ত্রী আবদুল হাফিজ শাইকের অপ্রত্যাশিত পরাজয়ের পর আস্থা ভোট এখন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ইমরান খান। তিনি যে অর্থ রোজগারের জন্য রাজনীতিতে আসেননি, সেকথা মনে করিয়ে দিয়ে বলেন, শনিবারের আস্থা ভোটে হেরে গেলে মসনদ ছেড়ে দেবেন। তার অভিযোগ, টাকার সাহায্যে ভোট কেনাবেচা হচ্ছে সংসদে। আর তাদেরই রক্ষা করছে নির্বাচন কমিশন। ক্ষুব্ধ ইমরানকে বলতে শোনা যায়, আমাদের গণতন্ত্র নিয়ে এটা কী ধরনের রসিকতা হচ্ছে? এ কেমন গণতন্ত্র?

বছর তিনেক আগে ক্ষমতায় আসার পর এই প্রথম কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে। সম্প্রতি সংসদের উচ্চকক্ষে হেরেছেনপাকিস্তানের অর্থমন্ত্রীকে। এরপরই নিম্নকক্ষে আস্থা ভোটের মাধ্যমে নিজের শক্তি পরীক্ষা করতে চাইছেন ইমরান। হেরে গেলে গদি ছাড়তেও আপত্তি নেই তার।

শেয়ার করুন

পাঠকের মতামত