আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আমেরিকায় নিযুক্ত তিউনিশিয়ার রাষ্ট্রদূতকে বরখাস্ত

আমেরিকায় নিযুক্ত তিউনিশিয়ার রাষ্ট্রদূতকে বরখাস্ত

আমেরিকায় নিযুক্ত তিউনিশিয়ার রাষ্ট্রদূত এবং গুরুত্বপূর্ণ একটি প্রদেশের গভর্নরকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। গত ২৫ জুলাই প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত এবং জাতীয় সংসদ এক মাসের জন্য স্থগিত করে প্রেসিডেন্ট সাঈদ তিউনিশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার পর যে রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছে তার মাঝে নতুন করে এসব পদক্ষেপ নিলেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত নিজামুদ্দিন লাখালকে বরখাস্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাফাক্স প্রদেশের গভর্নরকেও বরখাস্ত করার কথা জানিয়েছে তিউনিশিয়ার গণমাধ্যম। এর আগে প্রেসিডেন্ট কায়েস সাঈদ আইন ও বিচারমন্ত্রী, অর্থমন্ত্রী এবং যোগাযোগ প্রযুক্তিমন্ত্রীকে বরখাস্ত করেছেন।

স্থানীয় জনমত জরিপে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট সাঈদের এই বিতর্কিত কর্মকাণ্ডের প্রতি লোকজনের ব্যাপক সমর্থন রয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার ঘটনাকে সামরিক ক্যু’ বলে কেউ কেউ অভিহিত করছেন তবে প্রেসিডেন্ট সাঈদ তা নাকচ করে দিয়েছেন।

২০১১ সালে যে আরব বসন্ত শুরু হয়েছিল তার প্রথম ধাক্কায় তিউনিশিয়ার তৎকালীন স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলী উৎখাত হন এবং সৌদি আরবে পালিয়ে যান। তারপর থেকে তিউনিশিয়ায় জনগণের শাসন চালু রয়েছে। তবে অনেকে আশঙ্কা করছেন- প্রেসিডেন্টের সাঈদের এই কর্মকাণ্ডের মধ্যদিয়ে সেখানে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা চালু হতে পারে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত