আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করছেন। সোমবার মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর সাথে সাক্ষাতের পর তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে।

ঘনিষ্ঠ ওই সূত্র জানায়, রোববার সকালে কুয়ালালামপুরে সরকারি জোট পেরিকাতান ন্যাশনালের সদর দফতরে অনুষ্ঠিত সভায় এই ঘোষণা দেন তিনি।

করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট দুর্যোগপূর্ণ অবস্থা ও মালয়েশিয়ার অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে সরকারি জোটের পার্লামেন্ট সদস্যদের আস্থা হারানোর জেরে এই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মহিউদ্দিন ইয়াসিন।

মহিউদ্দিন ইয়াসিনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মালয়েশিয়ার নেতৃত্বে কে আসছেন তা এখনো স্পষ্ট নয়। পার্লামেন্টে কোনো নেতারই বর্তমানে লক্ষ্যনীয়ভাবে একক সংখ্যাগরিষ্ঠতা নেই।

অন্যদিকে মহামারীর ভেতর দেশটিতে নতুন কোনো নির্বাচন হবে কি না, তারও নিশ্চয়তা নেই।

ফলে পরবর্তী ঘটনাপ্রবাহ এখন মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর ওপর নির্ভর করছে।

এর আগে গত বছরের মার্চে মাহাথির মোহাম্মদের আকস্মিক পদত্যাগের পর সামান্য সংখ্যাগরিষ্ঠতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মহিউদ্দিন ইয়াসিন।

করোনাভাইরাস পরিস্থিতি ও অর্থনৈতিক দুর্যোগ মোকাবেলায় ব্যর্থতা এবং মহামারীতে মালয়েশিয়ায় লকডাউন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়ে রাজার সাথে বিরোধে ক্ষমতাসীন জোটের বৃহত্তম শরীক ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (আমনো) তাদের সমর্থন তুলে নেয়। আমনো প্রধান আহমদ জাহিদ হামিদি তাকে পদত্যাগের জন্যও আহ্বান জানান।

অপরদিকে বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্য ও রাজনীতিবিদরাও ইয়াসিনের কাছে পদত্যাগের দাবি জানায়।

পদত্যাগের এই দাবি প্রত্যাখ্যান করে সেপ্টেম্বরে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে আস্থাভোটে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন মহিউদ্দিন ইয়াসিন। তবে শেষ পর্যন্ত ১৭ মাসের শাসনের অবসান ঘটিয়ে পদত্যাগের কথা জানালেন তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত