আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আফগানিস্তানের ৯.৫ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করলো যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের ৯.৫ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করলো যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৯.৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক প্রশাসনিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তালেবান নেতৃত্বাধীন সরকার যেন কোনো অর্থ না পায় সে জন্য এ সিদ্ধান্ত।

ওই মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের যে সম্পদ যুক্তরাষ্ট্রে আছে তা যেন তালেবানের কাছে না পৌঁছায় তার জন্য এসব ব্যবস্থা নেয়া হয়েছে। কারণ, তালেবানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা থাকায় এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে সোমবার আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আজমল আহমদি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, তিনি শুক্রবার জানতে পেরেছেন যে কোনো মার্কিন ডলার আফগানিস্তানে যাবে না। কারণ, যুক্তরাষ্ট্র চায় না তালেবান কর্তৃপক্ষ আফগান তহবিল থেকে অর্থ পাক।

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৯.৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও অন্য মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। এ আর্থিক সম্পদগুলো হস্তান্তরযোগ্য।

তালেবানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে তারা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ওই অর্থ পাবেন না। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের এত বিপুল পরিমাণ সম্পদ আফগানিস্তানে নেই বলে জানিয়েছেন এ বিষয়ে খোঁজ-খবর রাখা দুই ব্যক্তি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত