আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আফগানিস্তানে মাধ্যমিক স্কুলে ফিরছে মেয়েরা

আফগানিস্তানে মাধ্যমিক স্কুলে ফিরছে মেয়েরা

পরিস্থিতি নিরাপদ হলেই আফগানিস্তানে মাধ্যমিক স্কুলে মেয়ে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপমন্ত্রী ও তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

রোববার জার্মান ম্যাগাজিন ডার স্পাইগেলের সাথে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।

মুজাহিদ বলেন, 'আমরা মেয়েদের শিক্ষার বিরুদ্ধে নই। তবে আমরা তাদের স্কুলে উপস্থিত হওয়ার সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কে এখনো কাজ করছি।'

তিনি বলেন, মেয়েদের ক্লাসে ফিরিয়ে আনার আগে নিরাপদ পরিবেশ ও বাহনের নিশ্চয়তা প্রয়োজন।

আফগানিস্তানে মেয়ে ও নারীদের শিক্ষা ও কাজের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞরা কাজ করছেন বলে জানান তিনি।

এর আগে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শনিবার থেকে আফগানিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে শুধু ছেলে শিক্ষার্থী ও পুরুষ শিক্ষকদেরই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির জন্য বলা হয়।

এর পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে প্রথম আমলের মতোই তালেবান সরকার নারীশিক্ষা বন্ধ করে দিচ্ছে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।

১৯৯৬-২০০১ সালে আফগানিস্তানে তালেবানের প্রথম আমলে মেয়েদের শিক্ষা ও পেশাগত দায়িত্ব পালন বন্ধ রাখা হয়েছিলো।

বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের মধ্যেই চলতি বছরের আগস্টে আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর দেশটির বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

পরে ছাত্র-ছাত্রী উভয়ের উপস্থিতিতিতে কিছু প্রাথমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হলেও পুরো আফগানিস্তানের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিলো।

আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে-মেয়ের মাঝে ব্যবধান রেখেই বর্তমানে শিক্ষা কার্যক্রম চলে আসছে।

শনিবার শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়গুলোতে মেয়ে শিক্ষার্থীরা ফিরলেও মাধ্যমিক স্তরে এখনো মেয়েদের ফেরানোর আদেশ হয়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত