আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

এবার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার

এবার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার

২০১৯ সালের পর আবারো সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কেসিএনএ আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, পূর্ব সাগরে জাপান উপকূলের কাছে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আরো জানায়, ব্যালেস্টিক এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪৫০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার ওপরে উঠতে পারে।

বুধবারের প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্রটি ‘উন্নত নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রযুক্তি’ সমৃদ্ধ।

গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম জং উনের দেশ। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এসব পরীক্ষার মধ্যে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আন্তর্জাতিক বিধিনিষেধ অমান্য করেছে দেশটি বলে অভিযোগ উঠেছে।


পারমাণবিক অস্ত্রের মতো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও উৎক্ষেপণের ওপরও উত্তর কোরিয়ার প্রতি নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের। তবে সেই নিষেধাজ্ঞা আমলে না নিয়ে সম্প্রতি কয়েক দফা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত