আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

‘আফগানিস্তানে সঙ্কট সৃষ্টি করে রাখতে চায় আমেরিকা’

‘আফগানিস্তানে সঙ্কট সৃষ্টি করে রাখতে চায় আমেরিকা’

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা উত্তেজনা ছড়িয়ে দেয়ার নীতি গ্রহণ করে এখনো মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে সঙ্কট সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে। তিনি ভারতে অনুষ্ঠেয় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছে এ মন্তব্য করেন।

মঙ্গলবার রাতে নয়াদিল্লি বিমানবন্দরে শামখানি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে এ ধরনের বৈঠকের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, এ বৈঠকের মাধ্যমে যাতে আফগানিস্তানে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য ইরান সবরকম চেষ্টা চালাবে। তিনি বলেন, ২০ বছর পর আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়ার পরও আমেরিকা আফগানিস্তানসহ গোটা অঞ্চলে সঙ্কট জিইয়ে রাখার পাঁয়তারা করছে। আসন্ন বৈঠকে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন আলী শামখানি।

আজ বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে নয়াদিল্লিতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাশিয়া, ইরান, চীন, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

এর দু’মাস আগে আফগানিস্তানের এই ছয় প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম ভার্চুয়াল বৈঠক পাকিস্তানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পরবর্তী বৈঠক ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ অক্টোবর তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার নয়াদিল্লির বৈঠকে এসব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত