আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পাঞ্জাবে তীব্র বিক্ষোভের মুখোমুখি মোদি, আটকে থাকলেন ২০ মিনিট

পাঞ্জাবে তীব্র বিক্ষোভের মুখোমুখি মোদি, আটকে থাকলেন ২০ মিনিট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির পাঞ্জাব প্রদেশ সফরের সময় তীব্র বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। এ সময় তিনি ২০ মিনিট আটকে থাকেন। এটা ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গলদ বলে মনে করা হচ্ছে। বুধবার ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ করা হয়।

বুধবার ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতিণ্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে তীব্র বিক্ষোভের কারণে ২০ মিনিট একটি ফ্লাইওভারে আটকে থাকতে হয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এ কারণে সমস্ত কর্মসূচি বাতিল করে আবার ভাতিণ্ডা ফিরে আসেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী পাঞ্জাব প্রদেশের ভাতিণ্ডায় যান হুসেইনিওয়ালার ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল পরিদর্শনে। প্রথমে ঠিক করা হয়েছিল যে ভাতিণ্ডা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ওয়্যার মেমোরিয়ালে যাবেন মোদি। কিন্তু বৃষ্টির জন্য হেলিকপ্টার ওড়া সম্ভব হয়নি তার। তাই, তিনি প্রায় দু’ঘন্টার রাস্তা সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমন সিদ্ধান্ত অনুসারে নিরাপত্তার বন্দোবস্তও করা হয় বলে জানান পাঞ্জাব কর্তৃপক্ষ।

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর সড়কপথে মোদিকে পাঞ্জাব সফরের অনুমতি দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু, ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল থেকে ৩০ কিলোমিটার দূরে হঠাৎ দেখা যায় একটি কৃষক সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন। এর ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে আটকে যায় ভারতীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। মিনিট ২০ অপেক্ষা করার পর ভাতিণ্ডা বিমানবন্দরে ফিরে যান মোদি। তার সব অনুষ্ঠান বাতিল হয়। ওই ঘটনার পর বিমানবন্দরে ফিরে মোদি বলেন, ‘বেচে ফিরতে পেরেছি, এর জন্য মুখ্যমন্ত্রী (পাঞ্জাবের মুখ্যমন্ত্রী)–কে আমার হয়ে ধন্যবাদ জানাবেন।’

এই ঘটনার পরই সাংবাদিক সম্মেলন ডাকা হয় বিজেপির পক্ষ থেকে। ওই বৈঠক থেকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থায় গলদের জন্য ২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রধানমন্ত্রীকে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি এ দেশে। প্রধানমন্ত্রীর কনভয়ের জন্য রাস্তা ফাঁকা করা স্থানীয় পুলিশের কাজ। তা কেন করা হলো না? এটা চক্রান্ত ছাড়া আর কিছু না। আমরা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত