আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নিতে ৭ লাখ মানুষের আবেদন

টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নিতে ৭ লাখ মানুষের আবেদন

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নেয়ার জন্য রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে প্রায় সাত লাখ মানুষ আবেদন জানিয়েছেন। গত সপ্তাহে রানি এলিজাবেথ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এই উপাধিতে ভূষিত করেন।

এর বিরোধিতা করে এবং নাইট উপাধি কেড়ে নেয়ার দাবি জানিয়ে যেসব মানুষ আবেদনে সই করেছেন তারা বলছেন, ২০০৩ সালে ইরাকে যে মিথ্যা তথ্যের ভিত্তিতে সামরিক আগ্রাসন চালানো হয় তার জন্য টনি ব্লেয়ারের বিচার হওয়া উচিত।

আবেদনকারীরা বলছেন, অবৈধভাবে ইরাকে আগ্রাসন চালানো হয়েছে এবং সেজন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পাশাপাশি টনি ব্লেয়ারও সমানভাবে দায়ী। আবেদনকারীরা টনি ব্লেয়ারকে যুদ্ধাপরাধী বলে আখ্যায়িত করেছেন।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দেশের সর্বোচ্চ সম্মানিত খেতাব নাইট উপাধিতে ভূষিত করলেও আবেদনকারীরা বলছেন টনি ব্লেয়ার হচ্ছেন বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন।

ব্রিটিশ সমাজে এই ঘোষণার গভীর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তা প্রতি মুহূর্তেই বাড়ছে। ইরাক থেকে যুদ্ধফেরত ব্রিটিশ সেনারা বলছেন, নাইট উপাধি দেয়ার আগে এই ব্যবস্থা নিয়ে আরও অনেক বেশি পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। এ কথার মধ্যদিয়ে তারা মূলত ব্লেয়ারের নাইট উপাধিতে ভূষিত করার বিরোধিতা করেছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত