আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

ইথিওপিয়ার তাইগ্রের আশ্রয় শিবিরে বিমান হামলায় নিহত ৫৬

ইথিওপিয়ার তাইগ্রের আশ্রয় শিবিরে বিমান হামলায় নিহত ৫৬

পূর্ব-আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরাঞ্চলের তাইগ্রেতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের এক আশ্রয় শিবিরে বিমান হামলায় অন্তত ৫৬ জন ও আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুই দাতব্য কর্মী ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে হতাহতের এই তথ্য জানিয়েছেন।

তাইগ্রে অঞ্চলের উত্তরপশ্চিমের দেদেবিত শহরের কাছের এক শরণার্থী শিবিরে ওই বিমান হামলা হয়েছে। শহরটির সঙ্গে প্রতিবেশী ইরিত্রিয়ার সীমান্ত রয়েছে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মী বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষ বিমান হামলায় নিহতের তথ্য নিশ্চিত করেছে। হাসপাতালে শিশুসহ অন্যান্য আহতদের চিকিৎসা নেওয়ার ছবি রয়টার্সের কাছে পাঠিয়েছেন তাইগ্রের ওই দুই দাতব্য কর্মী।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেতনেত আদানে এবং সরকারের মুখপাত্র লিগেসে তুলু মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে, তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে গত ১৪ মাসের সংঘাতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ অস্বীকার করেছে ইথিওপিয়ার সরকার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত