আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

বিরোধী পক্ষ ইসমাইল খান ও আহমদ মাসুদের সাথে তালেবান প্রতিনিধির সাক্ষাৎ

বিরোধী পক্ষ ইসমাইল খান ও আহমদ মাসুদের সাথে তালেবান প্রতিনিধির সাক্ষাৎ

ইরানে আফগান বিরোধী দলের নেতা ইসমাইল খান ও আহমদ মাসুদের সাথে সাক্ষাৎ করেছে তালেবান কর্তৃপক্ষের একটি শীর্ষ প্রতিনিধি দল। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ ও ইয়েনি শাফাক।

তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বিরোধী দলের নেতাদের মধ্যে ইসমাইল খান হলেন হেরাতের সাবেক গভর্নর আর আহমদ মাসুদ হলেন সাবেক প্রতিরোধ যোদ্ধা। ইসমাইল খান ও আহমদ মাসুদ ছাড়াও অন্য আফগান বিরোধী দলের নেতাদের সাথেও দেখা করে ওই তালেবান প্রতিনিধি দল।

এ বিষয়ে কাতারে তালেবান কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত দফতরের মুখপাত্র মোহাম্মদ নাঈম একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, আমরা আহমদ মাসুদ ও কমান্ডার ইসমাইল খানের সাথে দেখা করেছি। আমরা তাদের সবাইকে এ বিষয়টি নিশ্চিত করেছি যে তারা চাইলে আফগানিস্তানে ফিরতে পারেন এবং তারা শান্তিপূর্ণভাবে জীবন নির্বাহ করতে পারবেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদার বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো বলেছে, ইরান এ আলোচনার আয়োজন করেছে। এছাড়া দু’পক্ষই ভালোভাবে আলোচনা সম্পন্ন করেছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে দেখা করতে চেয়েছিলেন ইসমাইল খান ও আহমদ মাসুদ। তার পরে এ আলোচনা বৈঠকে যোগ দেয় তালেবান।

তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। দু’পক্ষই আফগানিস্তানের মানবিক সঙ্কট ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। তবে তারা কোথায় বৈঠক করেছেন তা ইরানের পক্ষ থেকে জানানো হয়নি।

তোলো নিউজ জানিয়েছে, আফগান বিরোধী দলের নেতা ইসমাইল খানের ভাতিজা আব্দুল কাইয়ুম সুলাইমানিকে ইরানের সহকারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে তালেবান। আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ নিয়োগের ব্যবস্থা করেন।

আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও তার প্রতিনিধি দল প্রথমবারের মতো ইরান সফর করছেন। ইরানের সাথে হওয়া আলোচনার বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাফিজ জিয়া আহমদ জানিয়েছে, ইরানের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক ও শরণার্থী ইস্যুতে আলোচনা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত