আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ট্রাম্পকে হুমকি দেয়া ভিডিওর সাথে যুক্ত ইরানি নেতার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

ট্রাম্পকে হুমকি দেয়া ভিডিওর সাথে যুক্ত ইরানি নেতার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

ইরানের সর্বোচ্চ নেতার সাথে যুক্ত একটি অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে বলে টুইটার শনিবার (১৫ জানুয়ারি) জানিয়েছে। ওই অ্যাকাউন্টটিতে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওতে ইরানের একজন উচ্চ পর্যায়ের জেনারেলকে হত্যার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বান জানানো হয়।

টুইটারের একজন মুখপাত্র এএফপিকে বলেন, আমাদের নিষেধাজ্ঞা ফাঁকির নীতি ভঙ্গের জন্য, উল্লিখিত ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

খামেনিসাইট নামের ওই অ্যাকাউন্টটিতে এই সপ্তাহে একটি অ্যানিমেশন ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা যায়, একটি চালকবিহীন বিমান ট্রাম্পকে হামলা করছে। ট্রাম্প দুই বছর আগে বাগদাদে একটি ড্রোন হামলার আদেশ দিয়েছিলেন। সেই হামলায় ইরানের এক সামরিক নেতা জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিভিন্ন ভাষায় পরিচালিত মূল অ্যাকাউন্টগুলো সচল রয়েছে। গত বছর, টুইটার একই রকম আরেকটি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। সেটিতেও ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার বিষয়ে একটি পোস্ট দেয়া হয়েছিল। খামেনির অফিসিয়াল ওয়েবসাইটেও সাম্প্রতিক সময়ে ‘রিভেঞ্জ ইস ডেফিনিট’ নামে একটি ভিডিও প্রকাশ করা হয়।

টুইটারের মতে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো, মানুষদের নিরাপদ রাখা এবং প্ল্যাটফর্মটিতে সুস্থ আলোচনা বজায় রাখা।

শক্তিশালী এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায়, অবমাননাকর আচরণের বিষয়ে তাদের সুস্পষ্ট নীতিমালা রয়েছে। এমন নীতিমালা ভঙ্গের বিষয় শনাক্ত হলে তারা ব্যবস্থা গ্রহণ করবে।

রিপাবলিকান ধনকুবের ট্যাম্পকে টুইটার থেকে নিষিদ্ধ করার বিষয়ে তার (ট্রাম্প) সমর্থনকারীরা নিয়মিতই প্রতিবাদ করেন। তারা বলেন, যুক্তরাষ্ট্রের চিহ্নিত অনেক স্বৈরাচারী নেতাদেরই, এই প্ল্যাটফর্মটিতে পোস্ট করতে দেয়া হয়ে থাকে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত