আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বাইডেন-কিশিদা বৈঠকে যে বিষয় গুরুত্ব পাবে

বাইডেন-কিশিদা বৈঠকে যে বিষয় গুরুত্ব পাবে

প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, শুক্রবার তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক আরম্ভ করেন। দেশ দুইটি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি এবং চীনের সামরিক শক্তি জাহির করার প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগের সম্মুখীন।

ভার্চুয়াল এই বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইতোপূর্বে এই সপ্তাহে উত্তর কোরিয়া আভাস দেয় যে, তারা তাদের পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুনরায় চালু করবে। এ ধরণের পরীক্ষা তিন বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর একটি বৈঠকে সভাপতিত্ব করেন বলে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে। বৈঠকটিতে কর্মকর্তারা তাদের ভাষায়, যুক্তরাষ্ট্রের ‘বৈরী পদক্ষেপ’ মোকাবেলার উদ্দেশে, তাদের সামরিক সক্ষমতা ‘অবিলম্বে শক্তিশালী’ করতে নীতিগত লক্ষ্য স্থির করেন।

যুক্তরাষ্ট্র ও জাপান উভয়ই, তাইওয়ানের প্রতি চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের বিষয়ে উদ্বিগ্ন। স্বশাসিত তাইওয়ানকে, চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে, যেটি প্রয়োজনে বলপূর্বক দখল করতেও রাজি তারা। সাম্প্রতিক মাসগুলোতে, চীন দ্বীপ-রাষ্ট্র তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া জোরদার করেছে। প্রায়ই তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি যুদ্ধবিমান পাঠায় চীন।

দক্ষিণ চীন সাগরে চীনের উদ্দেশ্য নিয়ে জাপান উদ্বিগ্ন। সাম্প্রতিক বছরগুলোতে চীন, সেখানে ও পূর্ব চীন সাগরে, নিজেদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। পূর্ব চীন সাগরে, টোকিও শাসিত জনবসতিহীন কয়েকটি ছোট দ্বীপ নিয়ে, দীর্ঘ দিন ধরে বিতর্ক রয়েছে, কারণ বেইজিং সেগুলোর দখল দাবি করে।

হোয়াইট হাউজ কর্মকর্তারা বলেন যে, এই দুই নেতার মধ্যে কোভিড-১৯ মহামারী বিষয়ে চলমান প্রচেষ্টাগুলি নিয়েও আলাপের কথা রয়েছে। এছাড়া, পূর্ব ইউরোপে ঘনিয়ে আসা সঙ্কট নিয়েও আলাপের কথা রয়েছে, যেখানে ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়া ১ লাখ সেনা জড়ো করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত