আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

রাশিয়ার সঙ্গে একজোট হলো চীন

রাশিয়ার সঙ্গে একজোট হলো চীন

ইউক্রেন ইস্যুতে যখন উত্তেজনা তুঙ্গে এমন মুহুর্তে রাশিয়ার সঙ্গে একজোট হলো চীন। দেশটি ন্যাটোর সম্প্রসারণের বিরোধীতা করছে। এ নিয়ে মস্কো ও বেইজিং এক যৌথ বিবৃতি দিয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল আলোচিত বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

বৈঠকের পর বিবৃতিতে এই দুই নেতা ন্যাটোকে 'শীতল যুদ্ধের আদর্শিক পন্থা পরিত্যাগ করার' আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে মস্কো বলেছে, তারা তাইওয়ানের বিষয়ে চীনের অবস্থানকে সমর্থন করে ও এর স্বাধীনতার বিরোধিতা করে।

বেইজিং-এর স্থানীয় সময় সন্ধ্যায় শীতকালীন অলিম্পিক-২০২২ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পুতিন-শি সরাসরি সাক্ষাৎ করেন।

ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। দেশটি যেকোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে এমন শঙ্কার মধ্যে চীন ও রাশিয়ার এই বিবৃতি এলো।

শেয়ার করুন

পাঠকের মতামত