আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত বেড়ে ৪৭

আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত বেড়ে ৪৭

আফগানিস্তানে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪৭ জনে। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গত শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোশত এবং কুনার প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠে। হামলায় নিহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে কমপক্ষে ৩৬ বলে দাবি করা হয়েছিল। মূলত আফগান সীমান্তে গত বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই বিমান হামলার খবর সামনে আসে।

আফগানিস্তানের খোশত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক শাবির আহমেদ ওসমানি রোববার বার্তাসংস্থা এএফপি’কে বলেন, ‘খোশত প্রদেশের ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় ৪১ জন বেসামরিক নাগরিক হয়েছেন। নিহত এসব মানুষের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এই ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।’

আরও দু’জন আফগান কর্মকর্তা খোশত প্রদেশে প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করেছেন। এছাড়া কুনার প্রদেশের বিমান হামলায় ৬ জন নিহত হয়েছেন বলে গত শনিবারই জানানো হয়েছিল।

আফগানিস্তানের বৃহত্তম নিউজ চ্যানেল টোলো নিউজে শিশুদের মৃতদেহের ছবি দেখানো হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে, তারা বিমান হামলায় নিহত হয়েছে। একই চ্যানেলে খোশতের শত শত বাসিন্দা পাকিস্তানের নিন্দা ও পাকিস্তান বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করছে বলে ফুটেজ প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনী হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নিতে রোববার তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা দায়মুক্তির সাথে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে কার্যক্রম চালাচ্ছে।’

মূলত আফগান সীমান্তে গত বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই বিমান হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ৭ সেনা হত্যার প্রতিশোধ নিতেই আফগান ভূখণ্ডে বোমাবর্ষণ করেছে পাকিস্তান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত