আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ভূমিকম্পের দুঃসময়ে আফগানিস্তানের আটক অর্থ ছেড়ে দিতে আমেরিকার প্রতি ইরানের আহ্বান

ভূমিকম্পের দুঃসময়ে আফগানিস্তানের আটক অর্থ ছেড়ে দিতে আমেরিকার প্রতি ইরানের আহ্বান

আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশটির জনগণকে সমবেদনা জানিয়েছে ইরান। একইসাথে এই দুঃসময়ে কাজে লাগানোর জন্য আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের বিপুল অংকের অর্থ কাবুলকে ফেরত দেয়ার আহ্বান জানিয়েছে তেহরান।

জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি শুক্রবার নিউইয়র্কে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান।

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত বুধবার ভোররাতে এক শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত ও অন্তত দুই হাজার মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তুপের নিচে আরো বহু মানুষের চাপা পড়ে থাকার কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কার জানিয়েছে তালেবান সরকার।

ইরানি গণমাধ্যম পার্সটুডে এ খবর জানিয়ে লিখেছে, ইরান এরইমধ্যে আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ত্রাণবাহী বিমান পাঠিয়েছে।

ইরানের সিনিয়র কূটনীতিক এরশাদি আফগানিস্তানের ভূমিকম্পকবলিত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যেসব দেশ মৌলিক আন্তর্জাতিক ও মানবিক আইন লঙ্ঘন করে আফগানিস্তানের অর্থ আত্মসাৎ বা জব্দ করেছে সেসব দেশের উচিত এই বিপদের সময়ে কাবুলকে সেসব অর্থ ফেরত দেয়া।

জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি আফগানিস্তানের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও দেশটির জনগণের দুর্দশার খবর ঠিকমতো প্রচার না করায় পশ্চিমা গণমাধ্যমগুলোর তীব্র সমালোচনা করেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত