আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

যুদ্ধবিরতি ঘোষণা আর্মেনিয়ার 

যুদ্ধবিরতি ঘোষণা আর্মেনিয়ার 

ছবি: এলএবাংলাটাইমস

আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করছে আর্মেনিয়া। তবে আজারবাইজান এখনো যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেনি। দেশ দুইটির মধ্যে গত কয়েক দিনের লড়াইয়ে প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার আর্মেনিয়ার নিরাপত্তা বিভাগের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, আর্মেনিয়া এবং আজারবাইজান স্থানীয় সময় বুধবার সন্ধে আটটা থেকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আজারবাইজান এখনো পর্যন্ত তা নিশ্চিত করেনি। যুদ্ধবিরতি সংক্রান্ত প্রশ্নে আজারবাইজানের নিরাপত্তা বিভাগের অফিসার কোনো উত্তর দিতে চাননি।

তবে মনে করা হচ্ছে, রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। বস্তুত, মঙ্গলবারও রাশিয়া দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি করানোর চেষ্টা করেছিল। কিন্তু ওইদিন তা বিফল হয়। তবে বুধবার দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মনে করা হচ্ছে।

বুধবার আর্মেনিয়া দাবি করেছে, নতুন করে যুদ্ধে আজারবাইজান তাদের ১০ স্কোয়্যার কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে। তবে আজারবাইজান এবিষয়ে কোনো মন্তব্য করেনি। এখনো পর্যন্ত নতুন করে হওয়া লড়াইয়ে সব মিলিয়ে ১৫০ জনের মৃত্যু হয়েছে। আহত বহু।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত