আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সহিংসতা বন্ধে পুতিনের কাছে পোপের আকুতি

সহিংসতা বন্ধে পুতিনের কাছে পোপের আকুতি

ইউক্রেনে ‌‘সহিংসতা ও সাধারণ জনগণকে মৃত্যু বন্ধ’ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে প্রথমবারের মতো সরাসরি আবেদন করেছেন পোপ ফ্রান্সিস। এমন কি ইউক্রেন যুদ্ধের কারণে তিনি ‘রক্ত এবং অশ্রুর নদীতে ভাসনাম’ বলেও মন্তব্য করেছেন পোপ।

রোববার (২ অক্টোবর) ভ্যাটিক্যানের সেন্ট পিটারস স্কয়ারে নিজের সাপ্তাহিক উন্মুক্ত প্রার্থনায় পোপ ফ্রান্সিস এই মন্তব্য করেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে পোপ ফ্রান্সিস অনেক মন্তব্যই করেছেন। তবে তার এবারের মন্তব্যটি সবচেয়ে আলোচিত বলে মনে করা হচ্ছে।

পোপ বলেন, ‘আগ্রাসনের ফলে ইউক্রেনের মানুষ অসহনীয় ভোগান্তির মধ্যে পড়েছেন। সে কারণে ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতিও আবেদন জানাই, যেন তিনি আন্তরিকভাবে শান্তি প্রস্তাব বিবেচনায় নেন।’

পোপ ফ্রান্সিস বলেন, ‘আমার আবেদনটি প্রথমত রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের প্রতি, একইসঙ্গে তার মানুষের প্রতি ভালোবাসার দোহাই, সহিংসতা ও মৃত্যুর এই চক্রটি বন্ধ করতে তাকে বিনীতভাবে অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে যে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে গভীরভাবে দুঃখিত আমি। প্রকৃতপক্ষে, এটি এমন পর্যায় যা পারমাণবিক (পরিস্থিতি তৈরির) ঝুঁকিতে ফেলতে পারে।’

ক্যাথলিকদের এই নেতা, পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকির প্রতিও নিন্দা জানিয়ে সেটিকে ‘খামখেয়ালি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

গত শুক্রবার রুশ দখলে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অধিভুক্ত করার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। সে সময় ক্রেমলিনে দেওয়া ভাষণে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি দেন।

এদিকে, ক্যাথলিক চার্চের এই প্রধান ইউক্রেনের চারটি অঞ্চলকে সংযুক্ত করার নিন্দাও জানিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত