আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

২০২৪ সাল নাগাদ গরিব হবে আরবের এক-তৃতীয়াংশ মানুষ

২০২৪ সাল নাগাদ গরিব হবে আরবের এক-তৃতীয়াংশ মানুষ

জাতিসংঘের সমীক্ষা

করোনার ধাক্কা আর ইউক্রেন যুদ্ধের কারণে আরব অঞ্চলের আর্থসামাজিক অবস্থার ওপর ব্যাপক প্রভাব পড়েছে। এরই মধ্যে ২০২২ সালে ওই অঞ্চলে গরিব দেশগুলোতে বেকারত্বের হার সর্বোচ্চ ১২ শতাংশে পৌঁছেছে। আগামী দুই বছরে অঞ্চলটির মোট জনসংখ্যার ৩ ভাগের ১ ভাগেরও বেশি মানুষ দরিদ্র হবে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের ছয় দেশ তথা বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং লিবিয়া বাদে বাকি আরব দেশগুলোর এমন পরিণতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২২ সাল শেষে জাতিসংঘ প্রকাশিত এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া (ইএসসিডব্লিউএ) সমীক্ষাটি প্রকাশ করে। এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধের প্রভাব ও করোনা থেকে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার ব্যাহত হওয়া সত্ত্বেও ২০২৩ সালে এ অঞ্চলের অর্থনীতি ৪ দশমিক ৫ শতাংশ এবং ২০২৪ সালে ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাবে।

সমীক্ষা অনুসারে, ২০২২ সালে মুদ্রাস্ফীতির হার ১৪ শতাংশ বেড়েছে; কিন্তু পরবর্তী দুই বছরে তা কমে যথাক্রমে ৮ এবং ৪.৫% এ নেমে আসবে। জাতীয় দারিদ্র্যসীমার বিপরীতে পরিমাপ করা দারিদ্র্যও আরব দেশগুলোর ১ কোটি ৩০ লাখ মানুষকে প্রভাবিত করেছে। অর্থাৎ উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশ এবং লিবিয়া ছাড়া এ অঞ্চলের জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি। সমীক্ষাটি আগামী দুই বছরে দারিদ্র্যের মাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা করছে, যা ২০২৪ সালে জনসংখ্যার ৩৬%-এ পৌঁছাবে।

অবশ্য আরব অঞ্চল ২০২২ সালে বিশ্বের সর্বোচ্চ বেকারত্বের হার ১২ শতাংশে পৌঁছেছে। করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টার কারণে ২০২৩ সালে খুব সামান্য কমে তা ১১.৭% হতে পারে। জরিপের প্রধান লেখক আহমেদ মুম্মির মতে, যুদ্ধের কারণে তেলের দাম বাড়ায় লাভবান হবে তেলসমৃদ্ধ দেশগুলো। বিপরীতে তেল আমদানিকারক দেশগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত