আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ব্রাজিলে দাঙ্গা: সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলে দাঙ্গা: সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের রাজধানীতে দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের ব্যাপক তাণ্ডবের দুই সপ্তাহ পর সেনাপ্রধান জেনারেল জুলিও সিজার দে আরুডাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। গত ৮ জানুয়ারি ব্রাসিলিয়ায় তাণ্ডবের সময় ডানপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তারে জেনারেল জুলিও সিজার দে আরুডা বাধা দিয়েছিলেন— এমন অভিযোগে তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। খবর এএফপি ও উইঅন নিউজের।

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আর্জেন্টিনায় যাওয়ার আগের দিন লুলা ডা সিলভা দেশটির সেনাপ্রধানকে বরখাস্ত করলেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ৮ জানুয়ারি বিক্ষোভের দিন রাতে বলসোনারো সমর্থকরা এক পর্যায়ে রাজধানী ব্রাসিলিয়ায় সেনা সদরদপ্তরের বাইরে একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করতে গেলে জেনারেল আরুডা বাধা দেন। তিনি সেদিন প্রেসিডেন্ট লুলার বিচারমন্ত্রী ফ্ল্যাভিও ডিনোকে বলেছিলেন, 'আপনারা এখানে লোকজনকে গ্রেপ্তার করতে পারবেন না।'

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভার ঘনিষ্ঠজনদের বিশ্বাস— সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে জেনারেল আরুডার রাজনৈতিক সম্পর্ক রয়েছে। প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির জাতীয় কংগ্রেস, সুপ্রিম কোর্ট ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত