আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জ্বালানি তেল বিক্রিতে এশিয়ার জন্য ব্যাপক মূল্যছাড় সৌদি আরবের

জ্বালানি তেল বিক্রিতে এশিয়ার জন্য ব্যাপক মূল্যছাড় সৌদি আরবের

ছবি: এলএবাংলাটাইমস

অপরিশোধিত জ্বালানি তেল বিক্রিতে এশিয়ার জন্য ব্যাপক মূল্যছাড় দিচ্ছে সৌদি আরব। ২০২১ সালের নভেম্বরের পর এত বেশি মূল্যছাড় আর কখনও দেশটি।সৌদি জ্বালানি জায়ান্ট অ্যারামকো এ তথ্য জানিয়েছে।বাজারে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা থেকেই দাম কমানো হয়েছে।

এ নিয়ে টানা তিন মাস এশিয়ায় বিক্রির ক্ষেত্রে জ্বালানি তেলের দাম কমাল সৌদি আরব।ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য প্রতি ব্যারেল আরব লাইট ক্রুডের দাম চলতি মাসের তুলনায় ১ ডলার ৪৫ সেন্ট কমানো হয়েছে। দুবাই ও ওমানের বাজার আদর্শ তেলের চেয়ে দাম প্রায় ১ ডলার ৮০ সেন্ট কমেছে।

বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞায় জ্বালানি তেল বিক্রির রুট পরিবর্তন করেছে রাশিয়া।

আগে যেসব জ্বালানি তেল ইউরোপের বাজারে সরবরাহ করা হতো, তা এখন এশিয়ায় বিক্রি করা হচ্ছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে এশিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি তেল রফতানি করেছে রাশিয়া। দেশটি আকর্ষণীয় মূল্যছাড় দেওয়ায় ভারত ও চীনের মতো শীর্ষ জ্বালানি তেল ব্যবহারকারী দেশগুলো রুশ জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে। রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এশিয়ার বাজারে ব্যাপক মূল্যছাড়ে তেল বিক্রি করছে সৌদি আরব।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত