আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইমরানের ‘জেল ভরো’ কর্মসূচি, গ্রেপ্তারের হুমকি সরকারের

ইমরানের ‘জেল ভরো’ কর্মসূচি, গ্রেপ্তারের হুমকি সরকারের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান ‘জেল ভরো তেহরিক’ আন্দোলনের ডাক দিয়েছেন। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারকে আরও বেশি চাপে ফেলতে নিজ দলের নেতা–কর্মী এবং স্বেচ্ছাসেবকদের আটক করিয়ে দেশটির কারাগারগুলো ভরিয়ে ফেলতে চান তিনি। জবাবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের হুমকি, নতুন করে বিক্ষোভ শুরু করলে ইমরান খানকে গ্রেপ্তার করা হবে। খবর দ্য ডন ও এনডিটিভির।

লাহোরে নিজের বাসভবন থেকে গত শনিবার দলের নেতা–কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। টেলিভিশনে সম্প্রচার হওয়া ওই ভাষণে তিনি বলেন, ‘এখন আমাদের সামনে দুটি পথ খোলা। এক, রাজপথে নেমে হরতাল–ধর্মঘট করা। তবে এতে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দুই, “জেল ভরো তেহরিক” আন্দোলনের মাধ্যমে এই আমদানি করা সরকারের কারাগারগুলো ভরিয়ে ফেলা। আমরা কয়েকদিনের মধ্যে দ্বিতীয় পথটি বেছে নিতে যাচ্ছি।’

ইমরান খান তাঁর দলের প্রত্যেক জেলার সভাপতিকে এটি তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন। ওই তালিকায় দলীয় স্বেচ্ছাসেবকদের নাম থাকবে। কর্মসূচির অংশ হিসেবে তাঁর স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন। ইমরান খান বলেন, শুরুতে আমরা স্বেচ্ছাসেবকদের নাম নিবন্ধন করবো। এরপর জেল ভরো তেহরিক আন্দোলনের তারিখ জানানো হবে।

পাকিস্তানের সাধারণ মানুষকে তাঁর আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ‘এটা শান্তিপূর্ণ আন্দোলন। আপনারা রাজনীতি করতে এতে যুক্ত হবেন না। বরং আপনারা একটি জিহাদে অংশ নেবেন।’ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতে আন্দোলনের ভিন্নধর্মী এই কৌশল বেছে নিয়েছেন ইমরান খান। এতে উদ্বিগ্ন হয়ে উঠেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সতর্ক করে বলেন, ‘তিনি (ইমরান খান) যদি কেন্দ্রীয় সরকারকে হটাতে নতুন করে বিক্ষোভ শুরু করেন তাহলে তাঁকেও কারাগারে যেতে হবে।’

গত বছরের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকারের পতন হয়। এরপর মুসলিম লীগ নওয়াজের (এমএলএন) নেতা শাহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তানে জোট সরকার গঠিত হয়। সামান্য সংখ্যাগরিষ্ঠতায় এই সরকার টিকে আছে।

শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে দেশজুড়ে তুমুল আন্দোলন গড়ে তুলেছেন ইমরান খান। তিনি পাকিস্তানে আগাম নির্বাচনের দাবি জানাচ্ছেন। আন্দোলনের অংশ হিসেবে পাকিস্তানে লংমার্চ করেছেন ইমরান খান। সাড়াও পেয়েছেন ব্যাপক।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত