আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুদ্ধ নিয়ে মুখ খুললেন পুতিনের ‘গার্লফ্রেন্ড’

যুদ্ধ নিয়ে মুখ খুললেন পুতিনের ‘গার্লফ্রেন্ড’

আলিনা কাবায়েভা, রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের বোর্ড অব ডিরেক্টর্সের চেয়ারম্যান।৩৯ বছর বয়সি এই নারী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গার্লফ্রেন্ড (বান্ধবী) বলে দীর্ঘদিনের গুজব রয়েছে। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে রুশ গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে কথা বলেছেন তিনি। তার মতে, যুদ্ধে দেশটির গণমাধ্যমকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ন্যাশনাল মিডিয়া গ্রুপের বার্ষিক এক অনুষ্ঠানে কাবায়েভা এমন মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউজউইক।

পুতিনের কথিত এই বান্ধবী বলেন, ‘আমাদের লোকজনের সফল হতে হবে, কারণ আমরা এমন তথ্যের মধ্যে এবং এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যেন, আমরা ও আমাদের দেশ যুদ্ধের অস্ত্র।’

খবরে বলা হয়েছে, এ সংক্রান্ত অনুবাদ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সাবেক এই জিমন্যাস্ট বলেন, ‘বিষয়টি কালাশনিকভ আসল্ট রাইফেলের মতো গুরুত্বপূর্ণ। যুদ্ধ বিষয়ে কাজ করা প্রতিনিধিরা সেটা জানেন।’

নিউজউইক বলছে, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন গেরাশেঙ্কো টুইটারে সেই ভিডিও শেয়ার করেছে লিখেছেন, ‘পুতিনের কথিত প্রেমিকা’।

আলিনা কাবায়েভা একজন সফল জিমন্যাস্ট। তিনি দুটি অলিম্পিক মেডেল, ১৪টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও ২১টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মেডেল জিতেছেন। ২০০৪ সালে তিনি এই পেশা ছাড়েন এবং রাজনীতিতে মনোযোগ দেন। এর পর ২০০৭ সালে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি থেকে নির্বাচন করে পার্লামেন্টের (দুমা) সদস্য হন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত