আপডেট :

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩০

ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩০

দক্ষিণ ইতালির অদূরে সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ১০০ যাত্রী নিয়ে তীরে ভেড়ার আগে পাথরে ধাক্কা লেগে নৌকাটি ভেঙে যায় বলে জানা গেছে। খবর- বিবিসি।

দুর্ঘটনার পরে ৩০ জনের মৃতদেহ সৈকত থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ইতালির জাতীয় ফায়ারফাইটার বিভাগ টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে। নৌকাটি কোথা থেকে যাত্রা করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতালিয়ান বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, যাত্রীদের মধ্যে ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক ছিল।

বার্তা সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনার সময় আবহাওয়া বৈরী ছিল, সাগর ছিল উত্তাল। পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। উল্লেখ্য, দারিদ্র্য ও সংঘর্ষ থেকে বাঁচতে বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর আফ্রিকা থেকে পালিয়ে ইতালিতে পাড়ি জমায়। ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে সমুদ্র পাড়ি দিতে গিয়ে ২০ হাজার ৩৩৩ জন মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত