আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিহারে গঙ্গায় ফের ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু

বিহারে গঙ্গায় ফের ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু

ভারতের বিহারে গঙ্গা নদীর ওপর ভেঙে পড়েছে নির্মাণাধীন একটি সেতু। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার বিকেলের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথম নয়, এর আগেও একবার ভেঙে পড়েছিল ব্রিজটি। পুনরায় কাজ শুরুর পর ফের বিপর্যয়। ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৭১৬ কোটি টাকা। আগুইয়ানি থেকে সুলতানগঞ্জ যোগাযোগকারী এই সেতু রাজ্যটির মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের স্বপ্নের প্রকল্প। ২০১৪ সালে তিনি এই প্রকল্পের উদ্বোধন করেন। কিন্তু তাতেই বারবার এমন দুর্ঘটনা।

এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় জড়িত সকল কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যটির বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী অভিযোগ করে জানান, নীতীশ কুমারের নেতৃত্বে দুর্নীতি ছড়িয়ে পড়েছে।

মাত্র কয়েকদিন আগে বড় রেল দুর্ঘটনার সাক্ষী হয়েছে ভারত। উড়িষ্যায় তিনটি ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। আহত হাজার ছুঁইছুঁই। সেই ক্ষত এখনো টাটকা। তারই মাঝে বিহারে সেতু বিপর্যয় আতঙ্ক আরও বাড়াল।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত