আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সমাবর্তন অনুষ্ঠানে গুলি, নিহত ২

সমাবর্তন অনুষ্ঠানে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি হাই স্কুলের স্নাতকের সমাবর্তন অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ভার্জিনিয়ার রিচমন্ড শহরে কমনওয়েলথ ইউনিভার্সিটির ক্যাম্পাস সংলগ্ন একটি থিয়েটারে স্নাতকের সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেখানে অনুষ্ঠানে ভিড়ের মধ্যে চারটি হ্যান্ডগান নিয়ে এক ব্যক্তি গুলি ছুড়লে দুই জন নিহত হয় ও পাঁচজন আহত হয়।

রিচমন্ড পাবলিক স্কুল তাদের ওয়েব সাইটে এক বার্তায় জানায়, হুগুয়েনট হাই স্কুলের স্নাতক অনুষ্ঠানের পরে থিয়েটারের বাইরে রাস্তার ওপারে এবং কলেজ ক্যাম্পাস সংলগ্ন মনরো পার্কে গোলাগুলি হয়েছিল।

এ ছাড়া রিচমন্ড পাবলিক স্কুলের সুপারইনটেনডেন্ট জেসন কামরাস জানান, স্নাতক অনুষ্ঠান শেষে নতুন স্নাতকরা যখন বাইরে পরিবার এবং বন্ধুদের সাথে ছবি তুলছিলেন তখনই এই গোলাগুলি হয়।

নিহতদের বয়স যথাক্রমে ১৮ ও ৩৬ বছর। এ ছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এক সংবাদ সম্মেলনে রিচমন্ড পুলিশ প্রধান রিক এডওয়ার্ডস বলেন, সন্দেহভাজন একজন ১৯ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্যান্য অপরাধের পাশাপাশি হত্যার দুটি অভিযোগে অভিযুক্ত করা হবে।

এ হামলাকে "ঘৃণ্য এবং কাপুরুষ" বলে অভিহিত করেন এডওয়ার্ডস। জানান, সন্দেহভাজন ব্যক্তি পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় চারটি হ্যান্ডগানসহ ধরা পড়ে। যার মধ্যে তিনটি থেকে গুলি করা হতে পারে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত