আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আরব সাগরে ঘণীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, ভারতের ৩ রাজ্যে সতর্কতা

আরব সাগরে ঘণীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, ভারতের ৩ রাজ্যে সতর্কতা

‘অতি শক্তিশালী’ ক্যাটাগরির ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আরব সাগরে আরও ঘণীভূত হচ্ছে এবং ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের গুজরাট, কেরালা ও কর্ণাটক উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। লক্ষদ্বীপ এবং ওই তিন রাজ্যের জেলেদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।

গুজরাটের উপকূলীয় জেলা পোরবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে বলে জানায় এনডিটিভি। রাজ্যের বুলশের জেলার আরব সাগর উপকূলীয় অঞ্চলে বড় ঢেউ দেখা দিয়েছে। রাজ্যের তিথাল সমুদ্র সৈকতে আগামী ১৪ জুন পর্যন্ত পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) শনিবার ভোর সাড়ে ৫টায় দেওয়া পূর্বাভাসে জানায়, ঘূর্ণিঝড়টি আগামী ২৪ ঘণ্টায় আরও ঘণীভূত হয়ে ভারতের উত্তর-উত্তরপূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। শনিবার ভোরের ওই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও ঘণীভূত হয়ে কেরালা, কর্ণাটক ও লক্ষদ্বীপ উপকূলে আঘাত হানতে পারে।

পূর্বাভাসে ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ শুরুর দিকে অর্থাৎ শনিবার (১০ জুন) ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার এবং ১৩ ও ১৪ জুনের দিকে সর্বোচ্চ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

ঘূর্ণিঝড়টির নাম ‘বিপর্যয়’ দিয়েছে বাংলাদেশ, বাংলায় এর অর্থ ‘দুর্যোগ’ বা ‘ভয়াবহতা’। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ২০২০ সালে উত্তর ভারত সাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে রাখে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত