আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাজ্যের

বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাজ্যের

যুক্তরাজ্য বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণে সহায়তা করা এবং বেলারুশিয়ান সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমনের জন্য পূর্ব ইউরোপীয় দেশটিকে এই শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রুশ মিত্র বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা জানিয়েছে যুক্তরাজ্য। খবর এএফপির।

লন্ডন বলেছে, বেলারুশের রপ্তানিকে লক্ষ্য করে নতুন এ নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে। রপ্তানিলব্ধ অর্থ বেলারুশের কর্তৃত্ববাদী নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রশাসনকে অর্থায়ন করছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া যুদ্ধ শুরু করে। এর পর থেকে পশ্চিমা দেশগুলো মস্কো এবং তার প্রতিবেশী বেলারুশের ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাজ্য এখন বেলারুশ থেকে সোনা, সিমেন্ট, কাঠ এবং রাবার আমদানি নিষিদ্ধ করছে। এ ছাড়া রাসায়নিক ও জৈবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে এমন পণ্য, প্রযুক্তি এবং উপকরণের পাশাপাশি ব্যাঙ্কনোট ও যন্ত্রপাতি রপ্তানি বন্ধ করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এক বিবৃতিতে বলেছেন, ‘নিষেধাজ্ঞার এই নতুন প্যাকেজটি লুকাশেঙ্কো এবং তার প্রশাসনের ওপর অর্থনৈতিক চাপ বাড়াবে। এ আর্থিক ব্যবস্থার ওপর নির্ভর করে লুকাশেঙ্কো রাশিয়াকে সাহায্য করে যাচ্ছে, যা সক্রিয়ভাবে রাশিয়ান যুদ্ধের প্রচেষ্টাকে সহজতর করছে এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে উপেক্ষা করছে।'

তিনি আরও বলেছেন, ‘ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন যতদিন লাগবে, ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। যুক্তরাজ্য পুতিনের যুদ্ধের প্রতি সমর্থনকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।' বেলারুশ ১৯৯৪ সাল থেকে আলেকজান্ডার লুকাশেঙ্কো দ্বারা শাসিত হচ্ছে। ২০২০ সালে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ দমনের জন্য লুকাশেঙ্কোর সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা বেশ কয়েকটি পশ্চিমা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ছিল।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত