আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পর্যটন ডুবোযান টাইটানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

পর্যটন ডুবোযান টাইটানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

পর্যটন ডুবোযান টাইটানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে কানাডার সেন্ট জন’স পোতাশ্রয়ে দেশটির পতাকাবাহী একটি জাহাজ থেকে এসব ধ্বংসাবশেষ ক্রেনের সাহায্যে ট্রাকে তুলতে দেখা গেছে।

এক শতাব্দীরও আগে ডুবে যাওয়া বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে ১৮ জুন উত্তর আটলান্টিকের তলদেশে বিপর্যয়কর অন্তর্মুখী চাপে বিস্ফোরিত হয় টাইটান। এতে আরোহী পাঁচ পর্যটকের সবাই নিহত হন।

কানাডিয়ান ব্রডকাস্টার করপোরেশনের (সিবিসি) সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, টাইটানের অগ্রভাগ ও অন্যান্য ধ্বংসাবশেষ ত্রিপলের মতো বস্তু দিয়ে মোড়ানো অবস্থায় ‘হরাইজন আর্কটিক’ জাহাজ থেকে নামানো হচ্ছে।

ধ্বংসাবশেষ উদ্ধারের ফলে টাইটানের ভাগ্যে ঠিক কী ঘটেছিল তা স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। তবে ধ্বংসাবশেষগুলো কোথায় নেওয়া হচ্ছিল তাৎক্ষণিক জানা যায়নি।

গত সপ্তাহে টাইটানের দুর্ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছিল কানাডার কর্তৃপক্ষ। তারা এ ধরনের বিধিবহির্ভূত অভিযাত্রা নিয়েও প্রশ্ন তুলেছে। তদন্তের কাজটি করবে কানাডার পরিবহন নিরাপত্তা পর্ষদ (টিএসবি)।

মূল জাহাজের সঙ্গে টাইটানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশ উদ্ধার অভিযান শুরু করে। পাঁচ দিনের মাথায় ১৬ হাজার ফুট গভীরে টাইটানিকের অগ্রভাগের কাছে ডুবোযানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

ভিডিওতে জাহাজটি থেকে ঝুলন্ত তারের সঙ্গে টাইটানের মূল কাঠামো ও যন্ত্রপাতির একটি ছিন্ন অংশও নামাতে দেখা গেছে। বিধ্বস্ত ডুবোযানটির পাঁচটি অংশ উদ্ধার হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত