আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

‘ক্ষমার অযোগ্য’ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

‘ক্ষমার অযোগ্য’ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

ফ্রান্সে গতকাল মঙ্গলবার একটি তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনাকে ‘ক্ষমার অযোগ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি বলেন, কোনোভাবেই এই ঘটনাকে ‘সমর্থন করা যায় না’।

মঙ্গলবার সকালে ১৭ বছর বয়সী নাহেল নামের এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্যারিসের নানতেরে এলাকায় রাতভর বিক্ষোভ হয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সেখান থেকে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এর পরপরই বন্দরনগরী মার্সেইতে মাখোঁ সাংবাদিকদের এসব কথা বলেন।

মাখোঁ বলেন, কোনো কিছুই এই কিশোরকে হত্যার ন্যায্যতা দেবে না। তিনি ক্ষুব্ধ বাসিন্দাদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ন্যায়বিচার করা হবে। মাখোঁ বলেন, ‘যা হয়েছে, এর জন্য পুরো জাতির মতো আমিও শোকাহত। আমরা নাহেলের পরিবারের পাশে আছি, পুরো জাতি আছে।’

ইতিমধ্যে মামলাটি আদালতে তোলা হয়েছে জানিয়ে এমানুয়েল মাখোঁ বলেন, আদালত দ্রুতই তাঁর কাজ করবেন বলে তিনি আশা করেন।

মঙ্গলবার সকালে ওই কিশোর প্যারিসের পশ্চিমাঞ্চলীয় নানতেরে এলাকায় একটি ভাড়া করা গাড়ি চালাচ্ছিল। কৌঁসুলিরা বলেছেন, সড়কের বেশ কিছু নিয়মকানুন না মানায় পুলিশ তাকে থামানোর চেষ্টা করেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, পুলিশের দুজন কর্মকর্তা গাড়িটি থামানোর চেষ্টা করছেন। তাঁদের একজন গাড়ির জানালা দিয়ে চালকের দিকে অস্ত্র তাক করেন। চালক গাড়ি চালানো শুরু করলে খুব কাছ থেকে গুলি করেন পুলিশের ওই কর্মকর্তা। কয়েক মিটার দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এএফপি ভিডিওটির সত্যতা যাচাই করেছে।

 ওই গাড়ির ভেতর চালক ছাড়াও আরও দুই যাত্রী ছিলেন। তাঁদের একজন পালিয়ে যান, আরেকজনকে গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। সে-ও কিশোর বয়সী।

এরই মধ্যে ওই কিশোরকে গুলি করা পুলিশের কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। যদিও তিনি দাবি করেন, তাঁর জীবন ঝুঁকিতে, এমনটি মনে হওয়ায় তিনি গুলি করেছেন। তবে ভিডিও ফুটেজ বলছে অন্য কথা।

প্যারিস পুলিশের প্রধান লরেন্ট নু-এজ টেলিভিশন স্টেশন বিএফএমটিভিকে বলেন, পুলিশের কর্মকাণ্ড ‘প্রশ্ন তুলেছে’। যদিও তিনি মনে করছেন, পুলিশের ওই কর্মকর্তা হুমকি বোধ করে থাকতে পারেন। তবে এই বক্তব্যের বিরোধিতা করেছেন ১৭ বছরের এই কিশোরের পরিবারের আইনজীবী ইয়াসিন। তিনি বলেন, এটি অন্যায় যুক্তি। পুলিশ বলেছিল, ওই কিশোর তাদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এমন ‘মিথ্যা’ বলায় মামলা করেছে নাহেলের পরিবার।

চলতি বছর ট্রাফিক তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে এ নিয়ে দ্বিতীয় কোনো ব্যক্তির মৃত্যু হলো। গত বছর এ ধরনের ঘটনায় নিহতের সংখ্যা ছিল ১৩।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত