আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

তীব্র তাপপ্রবাহে মেক্সিকোয় ১০০ জনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহে মেক্সিকোয় ১০০ জনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহে মেক্সিকোয় গত দুই সপ্তাহে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

উত্তর আমেরিকার দেশটির কোনও কোনও অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের (১২২ ফারেনহাইট) ঘরে পৌঁছেছে।

জুন মাসে তিন সপ্তাহব্যাপী রেকর্ড তাপপ্রবাহে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় গ্রিডে ব্যাপক চাপ পড়েছে। এর ফলে কর্তৃপক্ষ কিছু এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, তীব্র গরমের কারণে মারা যাওয়াদের দুই-তৃতীয়াংশের মৃত্যু হয়েছে ১৮-২৪ জুনের মধ্যে, বাকিদের মৃত্যু হয়েছে তার আগের সপ্তাহগুলোতে। যেখানে গত বছরের একই সময়ে তাপজনিত কারণে মাত্র একটি মৃত্যুর ঘটনা ঘটেছিল।

এবছর প্রায় সব মৃত্যুই হয়েছে হিট স্ট্রোকের কারণে। আর অল্প কিছু ছিল পানিশূন্যতায়। প্রায় ৬৪ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে টেক্সাসের সীমান্তবর্তী উত্তরের রাজ্য নিউভো লিওনে। বাকিদের বেশিরভাগের মৃত্যু হয়েছে উপসাগরীয় উপকূলের প্রতিবেশী তামাউলিপাস এবং ভেরাক্রুজে।

সূত্র: রয়টার্স

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত