আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ন্যাটোকে জেলেনস্কির আল্টিমেটাম

ন্যাটোকে জেলেনস্কির আল্টিমেটাম

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্সের (ন্যাটো) মহাসচিব ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য শর্ত দিয়েছিলেন। এবার তার জেরে ন্যাটোকে আল্টিমেটাম দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান ইগোর ঝোভকা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ন্যাটো যদি তার শর্ত তুলে নেয় এবং এই জোটের সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে বিবেচনা করে, কেবল তাহলেই ন্যাটোর আসন্ন সম্মেলনে যাবেন জেলেনস্কি। লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনাসে আগামী ১১ থেকে ১২ জুলাই হবে এই সম্মেলন। ন্যাটোর অতিথি সদস্য হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টের যাওয়ার কথা ছিল।

রয়টার্সকে ঝোভকা বলেন, ‘ভিলিনাসের সম্মেলন নিয়ে এতদিন আমরা আশায় বুক বেঁধেছিলাম। আমরা আশ করেছিলাম, এই সম্মেলনেই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।’

গত ২৭ জুন উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জিনস স্টলটেনবার্গ জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেনের চলমান এই যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ প্রদানের ব্যাপারটি বিবেচনা করা হবে; তার আগে নয়। সেই সঙ্গে স্টলটেনবার্গ জানিয়েছিলেন, ন্যাটোর সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে অবশ্যই এ যুদ্ধে জয়ী হতে হবে।

ন্যাটো মহাসচিবের এই শর্তে হতাশা প্রকাশ করে ইগোর ঝোভকা বলেন, ‘যদি (ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে) ন্যাটোর নেতাদের সাহসের অভাব থাকে, তাহলে ভিলিনাস সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট যাবেন না। কারণ সেক্ষেত্রে তার এই সফর পুরোপুরি অর্থহীন।’

২০১৪ সালে রাশিয়ার কাছে ক্রিমিয়ার দখল হারানোর পর থেকেই ন্যাটোর সদস্যপদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এ পর্যন্ত কয়েকবার জোটের সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে ইউক্রেন; সর্বশেষ আবেদন জানিয়েছে গত বছর অক্টোবরে, রুশ বাহিনীর কাছে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসনের দখল হারানোর পর।

ইউক্রেন আশা করেছিল, আগামী জুলাই মাসের সম্মেলনেই এই জোটের সদস্যপদ মিলবে।

সূত্র : ন্যাটো

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত