আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ফ্রান্সে খেলার মাঠে হিজাব নিষিদ্ধ

ফ্রান্সে খেলার মাঠে হিজাব নিষিদ্ধ

ফ্রান্সের ফুটবলে খেলার মাঠে হিজাব পরা নিষিদ্ধই থাকছে। এ বিষয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) দেওয়া নিষেধাজ্ঞার পক্ষে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত দ্য স্টেট কাউন্সিল। বৃহস্পতিবার এ রায় দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাউন্সিল অব স্টেটের এক বিবৃতিতে বলা হয়, ‘এফএফএফ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা যথাযথ এবং সামঞ্জস্যপূর্ণ।’

ফরাসি ফুটবল ফেডারেশন খেলার মাঠে হিজাবসহ অন্য যেকোনো ধর্মীয় প্রতীকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। যা ফ্রান্সে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ম্যাচ ও ফেডারেশন আয়োজিত খেলায় বলবৎ থাকবে বলে জানানো হয়।

এফএফএফের এ নিষেধাজ্ঞা ফিফার হিজাব-বিষয়ক নীতির সঙ্গে সাংঘর্ষিক। বৈশ্বিক ফুটবলের কর্তৃপক্ষ এক দশকের বেশি সময় আগে নারী ফুটবলারদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। ফিফার আইনে না থাকলেও এফএফএফ আলাদাভাবে নিষেধাজ্ঞা দিতে পারে কি না, এ প্রশ্নে মামলা করে ফ্রান্সের নারী ফুটবলারদের একটি দল, যাদেরকে ‘দ্য হিজাবইউসেজ’ বলে অভিহিত করা হচ্ছে।

এ মামলায় বাদীদের বিপক্ষে রায় দিতে গিয়ে স্টেট কাউন্সিল বলেছে, ক্রীড়া কর্তৃপক্ষগুলো ‘ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড়দের ওপর নিরপেক্ষ পোশাক পরার বাধ্যবাধকতা আরোপ করতে পারবে, যাতে ম্যাচগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সংঘর্ষ বা সংঘাতগুলো রোধ করা যায়। স্টেট কাউন্সিল এফএফএফ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাকে সঠিক এবং যথাযথ বলে বিবেচনা করছে।’

সর্বোচ্চ প্রশাসনিক আদালতের দেওয়া রায়কে এফএফএফ ‘প্রজাতন্ত্রী ও নাগরিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠার সুযোগ’ বলে উল্লেখ করেছে। পাশাপাশি ‘একে সব ধরনের বৈষম্য দূর করার এবং লৈঙ্গিক সমতাকে উৎসাহিত করার প্রতিশ্রুতি হিসেবেও দেখা হচ্ছে’ বলে জানিয়েছে ফ্রান্সের ফুটবলের কর্তৃপক্ষ।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবীর মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত