আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী

পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, পরবর্তী মন্ত্রিসভা রদবদলে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন। সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পরবর্তী সাধারণ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

বেন ওয়ালেস যুক্তরাজ্যের তিনজন প্রধানমন্ত্রীর অধীনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্য যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে বড় ভূমিকা পালন করেছেন তিনি। ওয়ালেস জানান, পরিবারের ওপর পড়া প্রভাবের কারণেই তিনি ফ্রন্টলাইন রাজনীতি ছেড়ে দিচ্ছেন। এছাড়া তার মিত্ররাও বলেছেন, ওয়ালেসের এই সিদ্ধান্ত ঋষি সুনাকের নেতৃত্বের প্রতি কোনো ধরনের ভাবনা থেকে নেওয়া নয়।

বেশ কয়েকটি সূত্র বিবিসিকে জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের মন্ত্রিসভায় পরবর্তী রদবদল হতে পারে। সেই রদবদলের সময় প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার মন্ত্রিসভার শীর্ষস্থানীয় কয়েকজন মন্ত্রীকে রদবদলের পরিকল্পনা করছেন বলে জানা গেছে, তবে সেটির নির্দিষ্ট কোনও তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তনের কারণে বেন ওয়ালেসের ওয়ায়ার এবং প্রেস্টন নর্থ আসনটি আগামী নির্বাচনে অদৃশ্য হয়ে যাবে এবং তিনি সংবাদপত্রকে বলেছেন, তিনি নতুন কোনো আসন থেকে নির্বাচন করবেন না।

৫৩ বছর বয়সী ব্রিটিশ এই মন্ত্রীর ঋষি সুনাকের সরকার ছাড়ার বিষয়ে বিবেচনা করার বিষয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে এবং সানডে টাইমসকে দেওয়া তার এই ঘোষণা ওয়ালেসকে নিয়ে সেই গুঞ্জনকেই নিশ্চিত করল। এর আগে গত ১৬ জুন প্রধানমন্ত্রী সুনাককে মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ওয়ালেস।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত