আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ভূমিকম্পে ভারতে নিহত ৬, ক্ষয়ক্ষতি

ভূমিকম্পে ভারতে নিহত ৬, ক্ষয়ক্ষতি

ভারতের মণিপুর রাজ্যে ৬.৭ মাত্রার
ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত ও শতাধিক
আহত হওয়ার খবর পাওয়া গেছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয়
সময় ভোর ৪টা ৩৫ মিনিটে উত্তর-পূর্ব
ভারত ও মিয়ানমার সীমান্তের কাছে এই
ভূমিকম্পে মণিপুরের বিভিন্ন শহর ও
গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ
(ইউএসজিএস) দপ্তরের তথ্য অনুযায়ী,
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মনিপুরের
ইম্ফল থেকে ২৯ কিলোমিটার পশ্চিম
উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫২
কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ভারত-
মিয়ানমার সীমান্তের কাছাকাছি।
শীতের ভোরে বাংলাদেশ ও নেপাল
থেকেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইম্ফল
থেকে ৩৫ কিলোমিটার দূরে মণিপুরের
তামেংলঙ এর ননি গ্রাম ছিল এ
ভূমিকম্পের উৎপত্তিস্থল।
শহরটির ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে
কয়েকটি হাসপাতালও রয়েছে বলে
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো
হয়েছে।
প্রচণ্ড ঝাঁকুনিতে ইম্ফলের বিভিন্ন
ভবনের দেয়াল, সিঁড়ি ও ছাদ ধসে পড়েছে
বলে ইম্ফলের পুলিশ ও দুর্যোগ প্রতিরোধ
ইউনিট জানিয়েছে। বিভিন্ন এলাকায়
ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও টেলি
যোগাযোগ অবকাঠামো।
ভূমিকম্পে ধসে পড়া একটি নির্মাণাধীন
ভবনের নিচে আটকেপড়া কয়েকজন
শ্রমিককে উদ্ধারের কথা জানিয়েছে
এনডিটিভি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইম্ফলের
বিখ্যাত উইমেন মার্কেটের ভবনগুলোও
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাথা ও শরীরের বিভিন্ন অংশে
আঘাতপ্রাপ্ত অন্তত ৫০জনকে ইম্ফলের
একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে
বলে জানিয়েছে বিবিসি।
কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড,
বিহার ও ওড়িষাতেও। তবে এসব অঞ্চলে
ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এনডিটিভির খবরে বলা হয়, ভূমিকম্পের
পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর
সঙ্গে টেলিফোনে কথা বলেন। এক টুইটে
মোদী জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনাথ সিংকে ক্ষয়ক্ষতি
মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে
নির্দেশ দিয়েছেন।
রাজনাথ বর্তমানে আসামে অবস্থান
করছেন। আসামের রাজধানী গুয়াহাটি
থেকে দুর্যোগ প্রতিরোধ ইউনিটের বেশ
কয়েকটি দল ইম্ফলের পথে রওনা হয়েছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের
এক টুইটে জানানো হয়, ভূমিকম্পের পর
মোদী অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর
সঙ্গেও ফোনে কথা বলেন এবং
প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের ঘর্ষণের
ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয়
রাজ্যগুলোতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।
ওই অঞ্চলকে বিবেচনা করা হয় বিশ্বের
ষষ্ঠ ভূমিকম্প-প্রবণ এলাকা হিসেবে।
২০০৫ সালে পাকিস্তান নিয়ন্ত্রিত
কাশ্মিরে ৭.৬ মাত্রার এক ভূমিকম্পে
অন্তত ৭৫ হাজার লোক নিহত হন। গতবছর
এপ্রিলে নেপালের ভূমিকম্পে মৃত্যু হয় নয়
হাজার মানুষের।

শেয়ার করুন

পাঠকের মতামত