আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ভারতে বাড়িতে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

ভারতে বাড়িতে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

বাড়িতে ঢুকে এক সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) সকালের দিকে আড়ারিয়া জেলার রানীগঞ্জ বাজার এলাকায় তার বাড়িতে হামলা চালায় কয়েক দুর্বৃত্ত। এ সময় তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের।

প্রতিবেদনে বলা হয়, সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশে বেরিয়েছিলেন সাংবাদিক বিমল যাদব। সেই সময় চার দুর্বৃত্ত তার বাড়িতে হাজির হয়। এরপরই বিমলকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি স্থানীয় একটি হিন্দি দৈনিক পত্রিকার সাথে যুক্ত ছিলেন। বিহারে এর আগেও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে।
দুই বছর আগেই বিমলের ছোট ভাই শশীভূষণ যাদব ওরফে গাব্বু যাদবকেও ঠিক একইভাবে খুন করেছিল দুর্বৃত্তরা। ওই ঘটনার মূল প্রত্যক্ষদর্শী ছিলেন বিমল। স্বাভাবিকভাবেই তাকে সরিয়ে দেওয়াই ছিল দুর্বৃত্তদের মূল টার্গেট।

এদিকে, সাংবাদিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে ‘আড়ারিয়া ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে’র সভাপতি অমরেন্দ্র সিং বলেন, ‘সকালে যেভাবে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে তা খুবই মর্মান্তিক এবং এই ঘটনায় পুলিশি ব্যবস্থার কঙ্কাল চেহারা সামনে বেরিয়ে এসেছে। সম্প্রতি বেশ কয়েকবার ওই সাংবাদিককে হুমকিও দেওয়া হয়েছিল। এই বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল।’

 

সুত্রঃ এনডিটিভি

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত